তবুও হলোনা পাওয়া
-

শেয়ার করুন

আমি খুঁজেছি তোমায় প্রতি পথে পথে

আমি দেখেছি তোমায় প্রতি পদে পদে

ওহে নিঠুর কঠোর পাষাণ হৃদি দেখিলিনা তুই মোরে 

আমি কত চাইলাম কত কাদিলাম চিনিলিনা তুই মোরে

ওহে গত জনমের কত পাপ মোর জমেছিল বল দেখি

আমার সোধ হলো কতটা, কতটা রহিল বাকি

আর কত জনম এ পৃথক পথিক চেয়ে রবে প্রতি পদে

কবে নয়ন মুদে মৃদু হেসে হৃদি ভাসিবে উল্লাসে।


শেয়ার করুন

মন্তব্য করুন