দুঃখের কবিতা লিখি শুধু
সুখের কবিতা পারিনা লিখতে।
কীভাবেই বা লিখব?
যাকে ভালোবেসেছিলাম এতদিন মন প্রাণ জুড়ে
কীভাবে বুঝব সে আমায় একদিনের জন্যও ভালোবাসেনি?
যাকে আপন করে নিয়েছিলাম
কীভাবে বুঝব তার কাছে আমি পর হয়েই আছি?
যাকে নিজের হৃদয়ে রেখেছিলাম
কীভাবে বুঝব তার হৃদয়ে অন্য কেউ আছে?
যাকে নিয়ে সুখের সংসার গড়ার স্বপ্ন দেখেছিলাম
কীভাবে বুঝব সে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে বাস্তব আর হবে না?
আমি তো দুঃখের দরিয়ায় বাস করছি
এখানে সুখের কবিতা লিখব কীভাব?
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/১১/২০২৫