ফুলের গন্ধে প্রজাপতি এদিক ওদিক ছোটে, গুনগুনিয়ে ঐ মৌমাছিরা মিষ্টি মধু লুটে। ফুলের পাপড়িও খুশি তাদের পরাগরেণু মুখে টুনটুনিরাও চিমটি কাটে থাকে সুখে দুঃখে। জানালার ফাঁকে খোকা দৃশ্য চোখে আঁকে, ফুলের পাপড়ি হবো। বলে খোকা মাকে।