খুব সার্কাস হতো…
এখন আর তেমন হয় না…
তবে দেশে এখন অন্য রকম
এক সার্কাস চল্ছে!
রাজনীতির ভয়ানক এ সার্কাসে…
শুধু একজন ভাঁড় নয়, অনেক!
শো দেখে মজা পাওয়ার চেয়ে কষ্টই লাগে!
নতুন নতুন দল যোগ হচ্ছে নিবন্ধনে…
এই তো সেদিন এক নবীন দলের কথা :
একটি বিশেষ দলের নিষিদ্ধের দাবী_
এটা তো রাজনীতি নয়!
তাহলে? ওদের রাজনীতি শিখতে হবে…
সেটা কিন্তু আগের মত নয়!
অসহায় দুর্ভাগ্যদের জন্য কথা বলা ও কাজ…
ধর্ম ব্যবহার করে নয়!
সে অন্য রকম নব্য রাজনীতি,
জনতার যে অনেক আশা…