স্বপ্ন
- সিয়াম আহমেদ

শেয়ার করুন

‎কোন এক পুড়ন্ত বিকেলে

‎প্রিয়ো অর্ধাঙ্গিনীকে পাসে নিয়ে

‎সমুদ্রের পাশে পাহাড়ের চূড়ায় বসে

‎রক্তিম সূর্যের অস্ত দেখবো আর প্রকৃতিকে উপভোগ করবো।

‎উপভোগ করবো

‎প্রকৃতিতে সুরের বাহার ছড়ায় যে ঝরনার স্রোত আর সমুদ্রের গর্জন তাদের।

‎ সুদূর দিগন্ত হতে আগত হিমেল হাওয়ায়

‎যখন গা হিম হয়ে আসবে

‎তখন প্রিয়ো অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে আমার অনুভুতি গুলো প্রকাশ করবো।

‎প্রিয়োতমার নিবিড় আলিঙ্গনে জীবনের সমস্ত ক্লান্তি বেদনা গুলো মেঘেদের রাজ্যে ভাসিয়ে দেব।

‎বাতাসের সু সু শব্দ আর উন্মুক্ত পাখিদের উচ্ছ্বাসে বিলিয়ে দিব আমার অপূর্ণ স্বপ্নগুলো।

‎পরিশেষে প্রকৃতিকে বিদায় দিয়ে যখন পাখিরা ফিরবে আপন নিড়ে,

‎ তখন আমরা মিসে যাব প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে।


শেয়ার করুন

মন্তব্য করুন