আঁধারে থাকা ভালো মানুষ
- স্নিগ্ধজীৎ পাল

শেয়ার করুন

কেমনই এই এক দুনিয়া,

ভালো মানুষ আঁধারে রহে,

সাড়া জগৎ জুড়িয়া।

 

অসৎ জনে ভালো সাজিয়া,

লহে দুনিয়ার চাবি,

তাহার জোয়ারে নুয়ে পড়ে যায়

সৎ মানুষের দাবি।

 

টানা ঝড় এই জীবনের পথে,

সইছে শুধু অপমান,

অন্য জনে তাহারি শ্রমের

শুনিছে গুণগান।

 

শ্রমের বাজারে মূল্য থাকিলেও,

নেই তার মর্যাদা,

কেমন এ দুনিয়া?

এ কেমন শাহজাদা?

 

ঘরে বাইরে খাদ্যাভাবে,

করিছে অর্থ ধার,

ক্ষুদ্র বেতনে জীবন চলে—

চলিবে না সংসার।

 

তবু সৎ জন থামে না আজও,

বুকে জ্বলে আলো,

অন্যায় যত শক্তই হোক,

সত্য হার মানে কালও।

 


শেয়ার করুন

মন্তব্য করুন