আকাঙ্ক্ষা -সিয়াম আহমেদ
-

শেয়ার করুন

প্রিয়তম আমার এই সূক্ষঅস্তিত্বে তোমার উপস্থিতি ছিলো,

‎ক্ষনিকের তরে।

‎যেমন হয় দন্নে পাতার বুকে শিশিরের বিন্দুর।

‎ভোর বেলায় যার এক ফুটা শিশির বিন্দুই তাকে সারাদিন সতেজ রাখে।

‎অতপর সুপ্রভাত শেষে সূর্যের কিরণ যখন প্রখর,

‎তখনই সে বিলীন হয়ে যায়।

‎ঠিক তুমিও যেন তাই ছিলে,

‎বাস্তবতার উত্তাপে আজ তুমি নেই।

‎শিশিরের বিন্দুর ন্যায়,

‎তোমার সামান্য ভালোবাসাই আমায় বাচিঁয়ে রাখে,

‎আমি চাই এমন আরেকটা সুপ্রভাত আসুক

‎যে সুপ্রভাতে তোমার স্নিগ্ধ ঘ্রাণ মিলবে আমার নীড়ে,

‎যে ভোরে তোমার শীতল স্পর্শ আমার ঘুম ভাঙ্গিয়ে দিবে,

‎যার নিবিড় আলিঙ্গন বাস্তবতার সমস্ত ক্লান্তি দূর করবে,

‎আমায় এনে দিবে স্বর্গীয় সুখ।

‎আমি চাই এমন আরেকটা সুপ্রভাত আসুক আমার জীবনে।


শেয়ার করুন

মন্তব্য করুন