আজো কি মনে পড়ে
—-এস.এন রাসেল —
_____
নীলাদ্রি আজো কি মনে পড়ে তোমার সেদিনের কথা।
যেদিন হয়েছিল প্রথম বেলকনিতে দেখা।
আজো কি মনে পড়ে সেই দিনের কথা, যেদিন হয়েছিল গল্প আর গানে মন দেয়া নেয়ার কথা।
বলেছিলে তুমি আসলে আসুক যত বাধা ক্ষয়,পাবে না কিছুতেই ভয়।তবে কেনো আজ সেই তুমিই চলে গেলে দূরে, মাঝপথে স্বপ্ন গুলো ভেঙে-চুড়ে।
কিছুতেই বিশ্বাসটাও মানছে না এভাবেই তুমি করতে পারবে ছলনা। কি ভাবে পারলে বিশ্বাসের সমুদ্রে অবিশ্বাস্য ভাইরাসের জন্ম দিতে।
আজো কি মনে পড়ে তোমার সেদিনের কথা, যেদিন হয়েছিল করিডরে ভগ্নহৃদয় মগ্নতাতে জড়ানোর ইচ্ছা।
যে ইচ্ছে গুলো হারিয়ে গেছে
তবে খুজে পাবোনা কখনো আকস্মিকতায়। হতভম্ব হৃদয় নিয়ে অপেক্ষায় থাকি কখন পরবে মনে তোমার সেই আমায়।
