রাজা সেদিন একাই উলঙ্গ তাই
কেউ ভয় তে কয় নি কথা,
আজ উলঙ্গ ঐ হচ্ছে সমাজ!
তবে বুঝছে না কেউ সে তা।
সোশ্যাল মিডিয়ায় ঐ ঘরের নারী
সহজেই কমাবে টাকা বলে,,
অশ্লীল ওই রঙ্গ করে আবার
অথবা কাপড় খোলে!,
কিসের লোভে কিসের আশায়
আজ উলঙ্গ এই সমাজ?,
স্যোশাল মিডিয়ায় টাকা কামানো ?
ঐ সত্যি সহজ কাজ??।
দেখিয়ে শরীর ঐ সে নারী র
হয়তো টাকা আসে,,
ওই লম্পটরা ই রাতের রাজা
তাইতো টাকা ভাসে।
বলছে নারী আসো আমার ঘরে,
কেমনে আসা যায়?,,
ইনবক্সের ঘরে এসো,আমায় তুমি
ভালোবাসো,করো ইনজয়।
যদি ইনবক্স এ এসো তুমি এই যে
আমার রাজা,,
যতই দেবে গিফট আমাকে,তুমি
ততই পাবে মজা।
রংচং ঐ লাগিয়ে গায়ে লাল বাতির
ওই গলি র মতো,,
সেই অশ্লীল ঐ ভঙ্গিতে ডাকছে
ওরা অবিরত,,,,।।
তবে আজ রাজা একা উলঙ্গ নয়,
সংখ্যা টা বেশ জোরালো,,
ভাবছে সে ও – নগ্ন যে নয়, ওই নগ্ন
হলেই হতো ই বুঝি ভালো।
তবে অনেক ভালো মানুষ ও যে
এই নেট জগতে তে শান,,
সমাজ গড়ার কাজে তাদের অনেক
অবদান।
হায়! রে আমার স্বাধীন দেশে,
ঐ যার যা খুশি করবে যে সে।
এই কথা তাই যায় না বলা,বলতে
কথা অনেক মানা,,
বললে কথা এই সমাজ ই তোমার
উপর হানবে হানা।
আমিও খুঁজি সেই শিশুটি এই
মানুষের ভিড়ে,
যে বলবে আবার এ…সমাজ তোর
কাপড় কোথায়?,
আয় সে শিশু ফিরে।।
