যুগযুগ ধরে বাংলার মাটি
বহি শকুনের নখ দর্পণে
রক্তে ভিজেছে লাখো শহীদদের,
হয়েছে ভারী শত লুণ্ঠনে।
শৃঙ্খল এসেছে নানা সংগ্রামে,
শাসন বদলেছে,বদলায়নি রূপ।
ক্ষুধার থাবা, ভয়ের ছায়া—
প্রতিবাদে কখনো থাকেনি চুপ।
পুড়েছে ঘর, নিভেছে প্রদীপ,
কেঁপেছে ভূমি, কেঁদেছে নদী,
তবু ছাইয়ের ভেতর থেকেই
জ্বলে উঠেছে হাজারো হাদী ।
সবাই জানে ইতিহাসের পাতায়
এই মাটির নেই পরাজয়,
শকুন যতই উরুক আকাশে
পারবে
না কখনো দেশের লয়।