চিঠি দিও নীলাবতী
-

শেয়ার করুন

——চিঠি দিও নীলাবতী—–

**এস.এন শাহাদাৎ হোসেন রাসেল**

 

চিঠি দিও নীলাবতী

তুমি চিঠি দিও

করুনা করে হলেও চিঠি দিও

তোমার হাতের অঙ্গুলি মিহিন ভাজে করে হলেও চিঠি দিও।

 

ভুল বানানেও লিখ প্রিয়া 

বেশি ভুল হলে কেটে পেলো

তবুও সামান্য একটা দাবি

তোমার নীল কে চিঠি দিও।

 

তোমার শাড়ীর ফুলকুচির মতো করে একখানি চিঠি দিও। তোমার সেই কালো চুলের অাকৃতি চিহ্ন সহকারে নিলখামের একটি চিঠি দিও নীলকে। 

 

তোমার চোখের মতো টানা  অক্ষরে চিঠি দিও

তা যদি কখনো বিস্ময় লাগে

তাহলে তোমার চক্ষুগোচর এঁকে দিও।

 

কোনো এক চেনায় অচেনা নিলীমার  রাজ্য থেকে  একটি রাজদূত আসবে

বেদনার্ত নিলাভ রঙের রাজ্যের রাজা নীলের স্থিত চরনে । তুমি পাঠিয়ে দিও চিঠি ঐ রাজদূতের কাছে।

 

চিঠি দিও নীলাবতী তুমি চিঠি দিও। যে করেই হোক তুমি চিঠি দিও। কেমন আছো অন্তত তার খবর টা দিও।তুমি চিঠি দিও। নিলাবতী তুমি চিঠি দিও। 

 


শেয়ার করুন

মন্তব্য করুন