ছড়া। খোকার বায়না
- জয়সেন চাকমা

শেয়ার করুন

আমার খোকা বায়না ধরছে

নানির বাড়ি যাবে,

শীত সকালে ঘুম ভেঙে সে

নানান পিঠা খাবে।

ভাপা পিঠা, পুলি পিঠা

আরও কত কিছু,

খোকা আমার দুষ্টু ভীষণ

আমার ছোট্ট শিশু।

রচনাকাল: ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ


শেয়ার করুন

মন্তব্য করুন