ভোরের পাখি উঠল জেগে,
ধরল এখন গান।
অবুঝ শিশু হাসছে দেখো,
মুগ্ধতায় তার প্রাণ।
খেলা করে ময়না–টিয়া,
গাছের ডালে বসে।
শীত এসেছে খেজুর গাছে,
ভরছে কলসি রসে।
দীঘির জলে শাপলা হাসে,
রঙের বাহার মেখে।
আমার খোকা খুশি বেশ,
খাতায় ছবি এঁকে।
ফুলের উপর বসছে দেখো,
রঙিন প্রজাপতি,
তারই আছে অনেক চোখ,
তাই তো অনেক জ্যোতি।
