ডিসেন্ট বয়
-

শেয়ার করুন

আমি এক ডিসেন্ট বয়

নয় কোনো ভিলেন। 

তবুও পৃথিবী 

আমার অনুকূলে নয়।

তাই বলে আত্মার মৃত্যু বহুবার হয়,

তবুও আমি দেহে জীবিত রই।

 

যান্ত্রিকতার শহরে আজ আমি তোমার শোকে কাতর।

নিক্ষিপ্ত নিষ্ঠুরতায় 

আজ আমি পাথর।

আজ আমার হৃদয়টাকে 

পুড়ে করেছো আঙার

কি প্রয়োজন ছিল বলো 

মনটাকে চুরমার করে ভাঙ্গার।

 

আমি এক ডিসেন্ট বয় 

ভিলেন উপাধি নিয়ে

 এখন চলতে হয়।

আজ সরলতার সূত্র যেন  বিলুপ্ত হয়।

 

আমার হৃদয়টা আজ বেদনার আগুনে পুড়ে ছাঁই। 

তাই তোমার সুন্দর পৃথিবীটা 

আমার অনুকূলে নাই।

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন