নদী
এস.এন. রাসেল
০৫/০৫/২০১৫
কবিতার পাতায় পাতায়
লিখেছো যার নাম।
হৃদয়ের আনাচে কানাচে
এঁকেছো যার ছবি।
সে ছিলো কেবলই এক নদী।
তিরতির করে বয়ে গেছে হৃদয়ে
আঁকাবাঁকা পথ বেয়ে,
ব্যকুল করেছে হৃদয়।
সে নদী ছাড়া আর কিছু নয়।
ভেঙেছো হৃদয়ের দুকূল
এঁকেছো বৃথা স্বপ্ন মনে।
নদীর স্বভাব বয়ে যাওয়া,
তা কি ছিলোনা তোমার মনে।
