প্রিয় নিলা,
আশা করি ভালোই আছো। নিলা একটা কথা কি জানো?
হয়তো আমার একই আকাশের নিচে কিন্তু তোমার আর আমার শহর টা ভিন্ন কিংবা তোমার আর আমার শহর টাও ভিন্ন। হয়তোবা আমি বসে আছি তোমার থেকে যোজন যোজন দূরে। তবে একটা সত্যি কথা কি জানো? আমার দেহটা দূরে থাকতে পারে ঠিকই কিন্তু মনটা সারাক্ষণই তোমার কাছে পড়ে থাকে। জানি হয়তো তোমার বিশ্বাস হবেনা। তুমি হয়তো ভাবছো আমি তোমাকে ডোব মারছি বা ইমোশনালি গল্প শুনিয়ে বিস্মিত করার চেষ্টা করছি। ঠিক তা না আমার সবকিছু ঝুরে শুধুই তুমি। হয়তো আমি আট-দশটা প্রেমিকের মতো হাত কেটে নেকামো করে তোমার কাছে আমার ভালোবাসার প্রমাণ দিতে পারবোনা। তবে আমার যতো চাপাকান্না দুষ্ট মিষ্টি আর রাগ অভিমান দিয়ে প্রমাণ করতে পারি। যদি তোমার আমার প্রতি বিন্দু পরিমাণ ও ভালোবাসা থেকে থাকে তাহলে হয়তো একটু দেরিতে হলেও বুঝতে পারবে আমার এই অব্যক্ত অনুভূতি ও অভিমানী ভালোবাসা গুলো। আসলে আমি কোনো সিনেমার ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার না তাই হয়তো বুঝতে কষ্ট হবে তোমার আমার এই কথা গুলো। মনে হতে পারে আরে সে মনে হয় পাগল হয়ে গেছে কি আবোলতাবোল বলতেছে এইগুলো। নিলা শুনো আসলে আমি সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। যদি বলো কতটুকু তবে আমি বলবো এই বিশাল আকাশ টা যতবড় তার থেকে ও হাজার গুণ বেশি ভালোবেসে ফেলেছি তোমায়। আরো কিছু লেখার ছিলাম তবে লিখবোনা। কারণ যে বুঝার সেই অল্পতেই বুঝতে পারে। আর যে না বুঝার তাকে যদি বুঝ পাতা ও বেটে খাওয়ানো হয় তবুও সে কিছুতে কিছু বুঝবেনা। আল্লাহ হাফিজ
ইতি তোমার জানা কেউ।