ফুল পাপড়ি হবো
- আবু জাফর মহিউদ্দীন

শেয়ার করুন

ফুলের গন্ধে প্রজাপতি 

এদিক ওদিক ছোটে, 

গুনগুনিয়ে ঐ মৌমাছিরা 

মিষ্টি মধু লুটে। 

 

ফুলের পাপড়িও খুশি

তাদের পরাগরেণু মুখে

টুনটুনিরাও চিমটি কাটে

থাকে সুখে দুঃখে।

 

জানালার ফাঁকে খোকা

দৃশ্য চোখে আঁকে,

ফুলের পাপড়ি হবো।

বলে

খোকা মাকে।

 

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন