রূপকথা
এস এন রাসেল
০২/০৪/২৪[১২:৫৯]এএম
রূপকথা গল্পের প্রেমিকা তুমি
নাম দিয়েছি নিলা।
বাস্তবতায় তুমি যোজন দূরে
হয়নি তোমার সাথে মিলা।
তুমি থাকো হৃদয়পুরে
আমি খুঁজে বেড়াই গানের সুরে।
আসলে তুমিটা নেই বাস্তবতায়
আছো শুধুই রূপকথায়।
রূপকথার রানী তুমি
বলেছিলে হবে আমার
বাস্তবতায় হলেনা সঙ্গী
জীবনটা পারলামনা করতে রঙিন।
বিচরণ আমার আঙিনায়…
ঐ যে রূপকথায় বসবাস তোমার!
স্বপ্ন দেখিয়েছিলে
বাঁধবে আমার সাথে ঘর
আজ রূপকথায় তোমার বসবাস
আমায় করে দিলে পর।
বাঁধলে না তুমি আমার সাথে ঘর।