লজ্জা
- পার্থ বসু

শেয়ার করুন

দেশ স্বাধীনের স্বপ্ন চোখে 

শহীদ হলো যারা,

এমন হবে আমার এ দেশ 

জানত কি আর তারা?।

জানত কি আর রক্তে গড়া 

তাদের সোনার দেশে,

দেশদ্রোহী লড়বে ভোটে 

জন নেতার বেশে।

তারা জানত কি আর এমন 

কথা,এমন কথা হায়!

নেতা হলেই সাত পুরুষে 

বসে খাওয়া যায়।

তারা জানত কি আর গণ তন্ত্রে

এমন ও যে হবে!

নেতার বেটা বেটি সবই 

নেতা হয়ে ই রবে।

তারা জানত কি আর এমন 

করে, করবে নেতা ঢঙ!

জেল খেটে যে নেতা এসে

দেবে সততার ঐ জ্ঞান।

তারা জানত কি দেশ স্বাধীন

হলে,দেশের জনতা,

ঘোমটা পরে খেমটা নাচন 

দেখায় ক্ষমতা।

তারা জানত যে এই দেশের 

মানুষ সোনার মত খাটি,

তাই স্বাধীন দেশের লক্ষে 

তাদের রক্তে ভেজা মাটি।

আজ যদি তারা জানতে যে চায়

দেশের কথা, উত্তরে কি কবে?, 

আজ দেশের এমন পরিস্থিতি 

লজ্জা তুমি পাবে?।।


শেয়ার করুন

মন্তব্য করুন