স্বপ্নের মানুষ
-

শেয়ার করুন

রাতের নীরবতায় তারারা বলে যায়,

তুমি নাকি আসবে ভালোবাসার ছোঁয়া নিয়ে,

মনের গোপন কথারা জেগে ওঠে হঠাৎ,

তোমার ছায়ায় রঙ মেশে ফুলের গন্ধে।

 

তুমি কি তবে সেই সঙ্গী,

যাকে খুঁজে ফেরে চোখ দু’টি ভোর থেকে সন্ধ্যা?

যার হাসিতে জ্বলে ওঠে চাঁদের আলো,

যার স্পর্শে থমকে যায় সময়ের ধারা।

 

মেয়েটি স্বপ্ন দেখে—

তোমার হাতে হাত রেখে হেঁটে যাবে পথের পর পথ,

বৃষ্টিভেজা দুপুরে তোমার কাঁধে মাথা রেখে,

হারিয়ে যাবে পৃথিবীর সব কোলাহল।

 

তোমার চোখে তাকিয়ে সে খুঁজে পায় আকাশ,

তোমার নামে লিখে ফেলে লুকানো কবিতা,

তুমি ছাড়া তার জগৎ শুধুই শুন্য,

তুমি-ই তার ভালোবাসার পূর্ণতা।

 


শেয়ার করুন

মন্তব্য করুন