মা -সিয়াম আহমেদ
-

শেয়ার করুন

‎তুমি হে প্রবীণ মানুষ ভুলিয়া কি গেছো নবীন কাল,

‎কে তোমায় ভবে আনিয়াছিল করিয়াছিলো আহার।

‎নিশার্থ সে জননী তোমার করেছেন জন্মদান।

‎যার কলিজার অধ রাখিয়াছে তব দির্ঘ দশমাস। 

‎তদা নাড়ি কাটিয়া ভূমিষ্ট করিলো,

‎দুগ্ধ করিলো দান।

‎বক্ষে তাহার ধরিয়া তোমায় করিলো মানব যার,

‎ জ্ঞান বুদ্ধি যে ছিলো না কিছুই

‎ছিলা যে ছোট্ট শিশু।

‎তুমি বেভোনা কবু ইহ জগতে হয়েছ বড় একা,

‎সে কত শত রাত জাগিয়া ছিলো,

‎তোমায় নিদ্রাদেওয়ার আশা।

‎তুমি ছিলে মানব শিশু মনে রেখো তাহা

‎ছিলেনা গাভির ছানা।

‎যে জন্মপরেই একাকি হাটে পায়না কারো দেখা।

‎তুমি মানব শিশু ভুল না কবু

‎নও গাভির ঐ ছানা।

‎মা’কে তুমি দিও না আঘাত করিওনা কবু হেলা,

‎তুমি ইহ জগতে সমতুল্য তার পাবে না কারো দেখা,

‎মায়ের স্নেহ মায়ের আদর মায়ের ই ভালোবাসা

‎নিঃস্বার্থ যার সবই যে তোমার ভুলনা কবু তাহা

‎মা যে তোমার নয়ন মনি মহারানির অই তাজ

‎যা সর্বত্রই সম্মানিত ধনাঢ্য একাকার।


শেয়ার করুন

মন্তব্য করুন