হয়তো আমি হাড়িয়ে যাবো
কিছু প্রিয়াত্নাদের মনোপালি থেকে,
হয়তো আমি হাড়িয়ে যাবো এই ভার্চ্যুয়ালের গন্ডি থেকে।
অভিমানের ঝার্রা গুলো
জমতে জমতে আজ হয়েছে
বিশাল একটা পাহাড়।
হয়তো বেস্ট সম্পর্ক নামের
বন্ধন গুলো কোনো একসময়
চোখের অশ্রু নাহারে টানতে হবে ইতি।
আজীবন থাকবে তাদের কিছু
পুরোনো দিনের স্মৃতি।
এই ভেবে আরো কষ্ট হয়
কিছু দিনের রোমন্থন
কাল হবে অতীত।
ভুলে যাবে সবাই এই
প্রান্তোজীবি বস্তুর কথা,
ব্যস্ততার আগ্নেয়গিরি
তথা বাস্তবতায় পতিত যথা।
আমি কখনো যদি যাই হাড়িয়ে
তুমি যত্ন করে রেখো
আমার এই ভালোবাসাকে
কখনো যদি খুজে না পাও
সেই ভালোবাসাটাকে
খুঁজে দেখো পূর্বের স্মৃতিচারণে
খুঁজে দেখো অতীতের গল্প
গানে আর রূপকথায়।
যেখানে তুমি অরুন্ধতীর মতো
ডাগর চোখে ডেভ ডেভ করে তাকিয়ে
অধীর আগ্রহে শুনেছিলে
অনুভূতির পরশ মাখানো
কথপোকথন গুলো।
যেখানে তোমার ঝর্ণার শব্দহীন জল ঝরেছিলো নয়না নদীর বুক ছিঁড়ে।