নিদ্রাবিহীন
-

শেয়ার করুন

 

 

৷>••••••নিদ্রা বিহীন ••••••<।

 °°°°এস.এন রাসেল°°°°

 

ঘুম সাগরে ডুব দিতে পারি নাই। 

হয়ে গেছে সেই অনেক দিন 

যেন রোজই আমার নিশি কাটছে নিদ্রাবিহীন। চারপাশে ঘিরে আছে ঘন কালো অন্ধকার, ঝি ঝি পোকার আর কোলা ব্যাঙের  ডাকে যেন খুঁজে পাওয়া যায় নবো মুগ্ধতার।

 

শীতের দাপট হটিয়ে হিমেল হাওয়ার পরশে,সবাই ঘুমচ্ছে মুছে সকল ভাবনা আয়েশি ভঙ্গিত আরশে। 

এদিকে আমার নিশি কাটছে নিদ্রাবিহীন জাগ্রত হরশে।

 

কোথায় গেলে পাবো নিদ্রা তোমায়?

বলতেই পারেনি কেউ,তাইতো আজো জেগে থাকি নিদ্রাযাপনের আশায়। তোমায় খুঁজে এতোটাই ক্লান্ত যা প্রকাশ করতে পারছিনা ভাষায়। 

 

ছুঁতে পারিনাই আজ বহুদিন নিদ্রা তোমার পরশ। জমে আছে ক্লান্তি, হতাশা, আর অনিদ্রার জৌলুশ। 

একদিন কেটে যাবে সব,মুছে যাবে গ্লানিবোধটুকু। যার কল্পনাই ভীষণ কুচুটে এবং যন্ত্রণাদায়ক। অপেক্ষার প্রহর গুনতে গুনতে একদিন হয়তো এসেই যাবে সেই আপেক্ষিক নিদ্রা। 

সেটা হয়তো আমার জীবনে বড় ঘুম হবে নয়তো অন্যদের মতোই সুখী মানুষের ঘুম।


শেয়ার করুন

মন্তব্য করুন