শৈশব
- পার্থ বসু

শেয়ার করুন

শৈশব

 

যদি ফিরে পেতাম- সেই সোনা রোদ আর গোধূলি

 সে বেলা,,

বেলা বয়ে যায় তবুও নিশ্চিন্তে করেছি যে খেলা,,

অস্তগামী সূর্য যখন মেঘেদের গায়ে সিঁদুর লাগায়,

খেলা শেষে আমি ও ফিরেছি ঘরে ধুলো মেখে গায়,

যদি ফিরে পেতাম- সেই মেঠো পথ,সেই বনফুল,,

সেই ঝোড়ো হাওয়া উড়িয়ে দিয়ে পথের সে ধুল,।

যদি ফিরে পেতাম- সেই নীল আকাশ উড়িয়েছি যেথা ঘুড়ি,,

বিছানায় শুয়ে সেই রূপকথা- রাজকন্যা, রাক্ষস আর বুড়ি,।

যদি ফিরে পেতাম নিজে হাতে গড়া পাট কাঠি দিয়ে সেই ঘর খানা,,

বাঁচিয়ে পয়সা সেদিন জমানো সে ঘটে চার চার আনা,।

যদি ফিরে পেতাম- সেদিনের সেই রঙিন রঙিন খেলা,

বিলের মাঝে বেয়ে নিয়ে যাওয়া আমার সেই যে কলার ভেলা,।

যদি ফিরে পেতাম- ছোট্টবেলার সেই সব দিন সেই কলরব,,

যদি ফিরে পেতাম – আবার আমি আমার  শৈশব …।।

 


শেয়ার করুন

মন্তব্য করুন