দিক বোঝা- রিংকু বল্লভ
-

শেয়ার করুন

দিক দিক কোন দিক,

মনে নাহি রাখিতে পারি, 

উত্তর-দক্ষিণ পূর্ব-পশ্চিম,

বুঝতে ভারি কঠিন, 

তবে বলি শোনো তুমি, 

ভুলবে নাকো আর, 

উত্তর মানে হলো পর্বতের মেলা, 

দক্ষিণ মানে হলো চিত্র-শিল্পকলা,

পূর্ব মানে হলো বাঙালির জ্বালা, 

পশ্চিম মানে হলো অবাঙালির ঠেলা,

এইসব মিলে চলে আমার দেশ খানা,

তবে হ্যাঁ সুন্দর আমার এই দেশ, 

নেই সুখ অন্য কোনো প্রান্তে।।


শেয়ার করুন

মন্তব্য করুন