মোহাম্মদ শাহিনুর আলম

কবি পরিচিতি:মোহাম্মদ শাহিনুর আলম ২০০১ সালের ৯ নভেম্বর লালমনিরহাট জেলার সিংগিমারী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাহাবুর রহমান এবং মাতা সহিজন বেগম। বর্তমানে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।শৈশব থেকেই সাহিত্য ও সৃজনশীল চিন্তার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। বিজ্ঞানমনস্ক দৃষ্টিভঙ্গি ও মানবজীবনের সূক্ষ্ম অনুভূতি তাঁর লেখায় সুন্দরভাবে মিশে যায়। কবিতার মাধ্যমে তিনি সময়, একাকিত্ব, প্রেম ও আত্মঅন্বেষণের গভীর অনুভূতিকে নতুন রূপে ফুটিয়ে তোলেন।