যারা কানে একেবারেই শুনেনা,তাদের মধ্যে ঝগড়া–বিবাদও খুব কম হয়।
যেমন–ননীবাবু আর গৌরীবাবু দু’জনে নিকট প্রতিবেশী–কানে–কালা।একজন হাতে সওদা–ভর্ত্তি ব্যাগ হাতে বাড়ি ফিরছেন,অন্যজন বাজারে যাচ্ছেন,সামনা–সামনি হতেই ননীবাবু একগাল হেসে বললেন–গৌরীবাবু কি বাজার থেকে আসলেন?
নাহ,এইতো বাজার থেকে আসলাম।
ওহ,আমি ভাবলাম বাজার থেকে আসলেন।
