চাঁদের চোখে জল (Chader Chokhe Jol) -স্বপনকুমার রায় (Swapankumar Roy)
-

শেয়ার করুন

কবি স্বপনকুমার রায় (Swapankumar Roy) -এর একটি  হাসির ছড়া বাংলা কবিতা (Bangla Kobita) চাঁদের চোখে জল (Chader Chokhe Jol) ।

চাঁদ বললো, ‘এই বুবু তোর

মুখটা কেন ভারী?

আমার মত হাসবি যদি

আকাশ দিতে পারি’।

বললো বুবু দুঃখ করে,

‘ পড়ার ভীষণ চাপ

ও চাঁদ তুমি আজকে আমায়

দাওনা করে মাফ’।

বুবুর দুঃখে চাঁদের চোখে

গড়িয়ে এলো জল!

বৃষ্টি হয়ে পড়ছে এখন

কুড়িয়ে আনি চল।


শেয়ার করুন

মন্তব্য করুন