ঘোর বরষায়           তার ভরসায়
         দিবস যামিনী কাটে,
তার প্রেম মনে         বসি সযতনে
        বাঁধানো পুকুর ঘাটে!
তার আঁখি তারা   দেখে মাতোয়ারা
        কাঁদে এ হৃদয় মোর,
তার সুধা চুমে         অচেতন ঘুমে
        রাত শেষে আসে ভোর।
সেযে মধুছন্দা         মম মনানন্দা
            যৌবন রূপ রাশি!
মধুর যামিনী       শোভিত চাঁদিনী
         উঠি পুলকে বিকাশি!
অপরূপ সৃষ্টি         অভিভূত দৃষ্টি
       কাছে যদি সে আসিত,
প্রেম মাখা সুধা      মিটায় যে ক্ষুধা    
          যদি গো ভালবাসিত!

                         ——ছন্দ ত্রিপদী