স্মৃতির বন্দিশালায় বিদ্রোহী আমি
লেখকঃ সাদ্দাম হোসেন
আমি এখনো তাকে ভালোবাসি,
তাই কোনো প্ল্যানে তাকে রাখিনি।
সে আমাকে হাজার প্ল্যানে তিলে তিলে শেষ করে দিচ্ছে,
তবুও আমার মনে তার জন্যই জায়গা ছিল।
ভালোবাসা যখন জানালা দিয়ে পালাতে চায়,
তখন আমিও সিদ্ধান্তের প্ল্যানে জড়িয়ে যাই।
আমি জানি, কোনো পিছুটান আর আমাকে আটকাতে পারবে না।
আমার এই পরিকল্পনা হয়তো সামান্য ক্ষতির মতো দেখায়,
কিন্তু তার ব্যথা সারাজীবনের জন্য ভয়ানক।
তবুও আমাকে মেনে নিতে হবে—
সাময়িক বন্দিশালা কোনো ব্যাপার না।
তার জন্য আমি সবকিছুর জন্যই প্রস্তুত…
ভালোবাসার শেষ প্রহর পর্যন্ত।
