সেই সময় একদিন
কোলকাতা শহরে,
শিয়ালদা স্টেশনের
মানুষের বহরে!
হাতঘড়ি ছিল নাতো
আমার বা’হাতে!
পেয়ে যাই একজন
ঘড়ি ছিল সাথে।
কাঁধে তাঁর অফিসব্যাগ
এক হাতে জল!
মাটির ভাঁড়ে চা ছিল
ছাতা ও বোতল!
এতকিছু দেখেও আমি
করিনি তো খেয়াল,
শিয়ালদাহে হয়েছিল
দাহ কি শেয়াল?
বলি আমি-‘ও দাদা,
এখন ক’টা হবে?’
‘সময় যে নেই হাতে
বলব কি তবে?
কখন সে ভোর হতেই
সাইকেলে চড়ে-
বনগাঁ স্টেশনে আসি
সাতটার পরে!
সাড়ে সাতটার লোকালে
কোলকাতা আসি
রেলে থাকি দাঁড়িয়ে
ভীড় ঠাসাঠাসি!
স্টেশন হতে কিছুদূর
হেঁটে খালি পেটে,
ট্রাম ধরে যেতে হয়
অফিসের গেটে!
একইভাবে ফিরতি পথ
চলে নিয়ম করে,
রোববার বাদ দিয়ে
সপ্তাহটা ধরে!
বাড়ি ফিরি বারোটায়
সময়টা কি পাই?
এই রুটিন প্রতিদিন
ব্যতিক্রম নাই!’
কোলকাতা শহরে,
শিয়ালদা স্টেশনের
মানুষের বহরে!
হাতঘড়ি ছিল নাতো
আমার বা’হাতে!
পেয়ে যাই একজন
ঘড়ি ছিল সাথে।
কাঁধে তাঁর অফিসব্যাগ
এক হাতে জল!
মাটির ভাঁড়ে চা ছিল
ছাতা ও বোতল!
এতকিছু দেখেও আমি
করিনি তো খেয়াল,
শিয়ালদাহে হয়েছিল
দাহ কি শেয়াল?
বলি আমি-‘ও দাদা,
এখন ক’টা হবে?’
‘সময় যে নেই হাতে
বলব কি তবে?
কখন সে ভোর হতেই
সাইকেলে চড়ে-
বনগাঁ স্টেশনে আসি
সাতটার পরে!
সাড়ে সাতটার লোকালে
কোলকাতা আসি
রেলে থাকি দাঁড়িয়ে
ভীড় ঠাসাঠাসি!
স্টেশন হতে কিছুদূর
হেঁটে খালি পেটে,
ট্রাম ধরে যেতে হয়
অফিসের গেটে!
একইভাবে ফিরতি পথ
চলে নিয়ম করে,
রোববার বাদ দিয়ে
সপ্তাহটা ধরে!
বাড়ি ফিরি বারোটায়
সময়টা কি পাই?
এই রুটিন প্রতিদিন
ব্যতিক্রম নাই!’
