বেশ সুখেই আছি !!!
এস.এন শাহাদাৎ হোসেন রাসেল
আছিতো আমি বেশ সুখেই আছি। ঘরের কোনে ভেলকনিটাও জানে কত সুখে আছি? প্রতিটা সিগারেটের শেষ অংশটা জানে কতো সুখে আছি? আছিতো আমি বেশ সুখেই আছি।
জ্বলন্ত সিগারেটের উরন্ত ধোঁয়া গুলোও জানে কতটা সুখে আছি !! আরো জানে পুড়ানো সিগারেটের সেই জমে থাকা ছাঁই গুলো কতটা সুখে আছি আমি !! আছিতো আমি বেশ সুখেই আছি।
তোমার দেওয়া কষ্ট গুলো নিয়ে বেশ সুখেই আছি।
স্মৃতির দেয়ালে বন্ধি থাকা সেই পুরনো স্মৃতি নিয়ে বেশ সুখেই আছি। রোজ তোমায় ভেবে অশ্রুশিক্ত আঁখিজলে ‘ বালিশ ভেজানো সময় গুলো নিয়ে আছি বেশ সুখেই আছি।