মাসি- ভাগ্যলিপি বর্মন
-

শেয়ার করুন

তুমি আমার মাসি 

ছোটবেলা থেকে ডেকেছি তোমায় ‘ মা ‘  হাসি হাসি 

দেখতে তুমি সুন্দর, 

সব দিক দিয়েই আছে তোমার প্রতিভা। 

এখন তোমার হয়েছে বিয়ে, 

সংসার করো তুমি বর ,ছেলে নিয়ে।

ভাই হয়েছে বলে আমাকে আবার যেও না ভুলে। 

তুমি হলে ওই সুন্দর প্রজাপতি গুলোর মত যারা থাকে ফুলে ফুলে।

তোমার বিয়ের জন্য আমি হইনি খুশি। 

জানো মাসি, আমি তোমায় বড্ড ভালোবাসি।

তুমি আমার মাসি 

তোমার কথা মনে পড়ে যখন দাদু বাড়ি আসি। 

তুমি আমার মাসি, 

সারা জীবন যেন থাকো এমনই হাসি খুশি

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন