রক্তে রঞ্জিত মাটি
-

শেয়ার করুন

 

 রক্তে রঞ্জিত মাটি 

…………………..এস.এন.রাসেল।

 

যে ভাইদের  রক্তে করেছো 

রঞ্জিত মাটি লাল

সেই রঞ্জিত মাটিই একদিন

 হইবে তোমার জন্য কাল।

সেইদিন হয়তো বুঝবে 

কোন মরিচের কতটা ঝাল 

বুঝতে পারবে কতো 

ধানের কত চাউল।

 

কি দোষ ছিলো তাদের? 

জনগণের অধিকার প্রতিষ্ঠায় 

কাজ করা নাকি উচিৎ কথা বলা? 

কোনটাই যদি না হয়, কেন তারা এতোটা নির্মমতার নির্যাতনের শিকার? 

কেনো তারা আজ জালিমের

 কারাগারে বন্দী? 

কেনো আজ তাদের

 উপরে নির্দয়ের ছায়া?

 

ন্যায়ের পক্ষে কথা বলায় 

অন্যায় ভাবে বন্দি করে 

আমার ভাইদের  চোখের 

অশ্রু জলে ভিজিয়েছ যেই সেল্।

ভয় নেই তোমরা ও একদিন

যেতে হবে সেই জেল তখন

 মিলবে না কোনো বেল।

থকিবেনা ক্ষমতা, থাকিবেনা জ্বোর।

একই আদলে কাটবে দিবানিশি ভোর।

 

সাধারণ মানুষের অধিকার

 নিয়ে যারা কথা বলে, 

বন্ধি করে রেখেছো তাদের

 জালিমের কারাগারে।

 তাও আবার অবৈধ ক্ষমতার

 ছলে ডাকাত  বলে। 

কিসের এতো দাফট,

  কিসের এতো ক্ষমতা?  

আসন তো দখল করে আছো 

যার নেই কোনো বৈধতা। 

 

 

“আহত কারাবন্দি ভাইদের জন্যে উৎসর্গ করা”


শেয়ার করুন

মন্তব্য করুন