” শুকতারার গল্প”
…………..এস.এন রাসেল………..
ভোরের আকাশের সেই শুক তারাটি ও যেন আজ উকি মেরে বলে, কিরে এখনো ঘুমাসনি কেনো? কি ভাবছিস? আচ্ছা তুই এতো সরল কেনো রে? যাকে এই শহরের মানুষগুলো বোকা ভেবে ঠকিয়ে যায় বার বার। যার মূল্য এই মিছে পৃথিবীরূপের কোথাও নেই। এই বিশ্ব যার দাম দিতে পারেনা বোকা ভেবে বিশ্বাসের স্তম্ভমূলকে নষ্ট করে দেয়। অন্যকে সরলতার ফাঁকে ঠকাতে গিয়ে নিজেই নিজের অজান্তে ঠকে যায়। কেউ না থাকুক এই ভোরের আকাশের শুকতারা আছে তোর সরলতার সুখী রাজ্যে। তোর শূন্য জীবনে আমি শুকতারা একাকী সঙ্গী। হয়তোবা রাত পুড়িয়ে দিন ঘনিয়ে আসবে। সম-সাময়িকের জন্য হারিয়ে যাবে আমার অস্তিত্ব। কিন্তু রোজই সেই ভোরের আকাশে আবার দেখা হবে তোর সাথে। আমি ভেসে বেড়াবো তোর খুঁজে ঐ ভোরের আকাশে। যখনি পরবে ভোরের রাতে আলোর ছাঁয়া, আমি যখন অস্তিত্ব হারাতে যাবো, তোর কষ্ট গুলোকে ভাগ করে তখন উদাও হয়ে থাকবো খানেকটা দিনের বেলা।। তবুও তোর প্রতিনিয়ত কষ্টের ভাগিদার হতে তোর সাথে রোজ হবে দেখা। ভাবিসনা স্বার্থপরের এই দুনিয়াতে আমিও হবো স্বার্থপর। মনে রাখিস পৃথিবীরূপের সমাজে আমিই থাকবো তোর জন্য নিঃস্বার্থপর।