সময়ের কাজ — অর্ঘ্যদীপ চক্রবর্তী
-

শেয়ার করুন

সময়ের কাজ শুধু এগিয়ে যাওয়া

সময় কখনও পিছতে শেখেনি

আগেও শেখেনি

বর্তমানেও শিখছে না

ভবিষ্যতেও শিখবে না।

 

সময়ের কাজ শুধু সামনের দিকে তাকানো

তাই ও শুধু সামনেই এগিয়ে যায়

সময় কখনও পিছনের দিকে তাকাতে জানে না

তাই ও কখনও পিছনে ফিরে যায় না।

 

সময়ের কাজ শুধু বর্তমানকে ভালোবাসা

তাই অতীত আর ভবিষ্যতকে ভালোবাসা

ওর কাজের মধ্যে পড়ে না।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

১৪/৫/২০২৫


শেয়ার করুন

মন্তব্য করুন