এ যুগের ছেলেমেয়েরা বড়ই অদ্ভুত জাত,
মোবাইল হাতে নিয়ে করে জীবনটার পাত!
সকালবেলায় ভাঙে না ঘুম সুরেলা পাখির ডাকে,
নোটিফিকেশনের টুং-টাং বাজে কানটার ফাঁকে।
দুপুরবেলা চোখ খুলেই ফেসবুকটা করে চেক,
বিশ্বের খবর রাখে না, দেখে শুধু লাইক এক!
বইখাতা পড়ে অবহেলায় ধুলো জমে স্থির,
পরিবারকে পর করে নেট দুনিয়ায় বাঁধে নীড়!
পরীক্ষার আগের রাতে হঠাৎ পড়ে টেনশন,
গুগলই তখন গুরু, ইউটিউবেই সলিউশন!
পরিবারের পাশে বসে কোন কথা নাই,
চ্যাট করে বন্ধুকে-কেমন আছিস ভাই?’
জীবনযুদ্ধে হেরে কেবল গেম খেলে জিতে,
মাথা ঝুলে রাখে এরা দুনিয়া ঘুরে নিতে।
মোবাইল ফোন না থাকলে জীবন শেষ আজ!
মোবাইলটাই আসল যেন পড়ে থাক কাজ!
এ যুগের ছেলেরা এখন মোবাইলের দাস,
মোবাইলই প্রাণ সাথী, নেটই সর্বনাশ!
তবু বলি- শোন বন্ধু, একটু থামো ভাই,
মোবাইলটা কমিয়ে দিলে ভাল জীবন পাই।
