অনুভূতি
- রিংকু বল্লভ

শেয়ার করুন

রয়েছি নিরবে শান্ত হয়ে, 

থাকতে দেও আমায়,

আমার মতো করে!

ভেঙ্গো নাকো আমার এই মনের বাঁধ,

ভাঙলে তুমি সইতে পারবে নাকো,

আমার এই হৃদয়ের গতির বাক।

রয়েছো যেথা তুমি,

সেখানেই থাকো তুমি নিরবে, 

চাই নাকো যেতে আমি আর!

তোমারো ওই তেপান্তরের মাঝে, 

গুছিয়ে নিয়েছি আমি আমাকে 

আমার মতো করে!!

                                    13/09/2026(R.B.)


শেয়ার করুন

মন্তব্য করুন