তুমি শুধু আমার
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

আমি শুধু তোমার 

তুমি শুধু আমার।

তোমার রূপে ধন্য আমি

তোমার সৌন্দর্যে মুগ্ধ আমি

আমার হৃদয়ে সদা তুমি 

আমার চিন্তা, চেতনা, ভাবনায় 

শুধু তুমি, তুমি আর তুমি।

তোমায় দেখলেই সব দেখা হয়ে যায়।

কেন দেখব হিমালয়?

কেন দেখব সমুদ্র?

ওদের রূপের থেকেও তুমি অপরূপা।

পৃথিবী ভ্রমণে আর কী লাভ?

তুমিই অসীম সৌন্দর্যে ভরপুর।

এই বিশ্বব্রহ্মাণ্ডের রূপও 

তোমার কাছে হার মানে!

তোমায় দেখলেই সব দেখা হয়ে যায়।

আমার প্রেম, আমার ভালোবাসা,

আমার জ্ঞান, আমার কল্পনা

সবেতেই শুধু তুমি।

আমার ভালোবাসার খাতায়

শুধুই তোমার নাম লেখা।

আমার প্রাণ, হৃৎপিণ্ড 

সবকিছু জুড়েই তুমি, শুধু তুমি।

তুমিই আমার মনের রানি

আমার স্বপ্নের রাজকুমারী।

তুমিই আমার প্রেমের কবিতা

আমার ভালো থাকার ঠিকানা।

 

— অর্ঘ্যদীপ চক্রবর্তী 

১১/৮/২০২৬

 


শেয়ার করুন

মন্তব্য করুন