তুমি আমাকে ভালোবাসো
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

তুমি আমাকে ভালোবাসো।
আমাকে কেউ কখনও ভালোবাসেনি
কা’রও ভালোবাসা না পেয়ে
আমার মন-প্রাণ মরুভূমির মতো হয়ে গেছে
তুমি আমাকে ভালোবেসে
সেই মরুভূমিতে মরূদ্যান সৃষ্টি করো।

তুমি আমাকে ভালোবাসো।
আমার জীবনে কেউ নেই ব’লে
আমার জীবন দুঃখে ভরা
তুমি আমাকে ভালোবেসে
আনন্দের ঠিকানা হয়ে এসো।

তুমি আমাকে ভালোবাসো।
আমার জীবনে সুখের বড়ো অভাব
তুমি আমাকে ভালোবেসে
আমার জীবনে সুখের নদী হয়ে এসো
যে নদীতে নাও ভাসিয়ে আমি সুখের সাগরে পৌঁছে যাব।

তুমি আমাকে ভালোবাসো।
আমাকে কেউ কখনও আপন ক’রে কাছে টেনে নেয়নি
তুমি আমাকে ভালোবেসে
আপন করে নাও
আমাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরো
আমি তোমার মধ্যে শান্তির ঠিকানা খুঁজে নিই।

—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
৭/৩/২০২৬


শেয়ার করুন

মন্তব্য করুন