ডেটাবেসে মৃত সম্পর্ক
- কাজী অ্যাডাম

শেয়ার করুন

আমাদের সম্পর্ক এখন একটি ডেড রেকর্ড।

 

কোনো নতুন এন্ট্রি নেই,

কোনো আপডেট নেই,

শুধু পুরোনো টাইমস্ট্যাম্প।

 

ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর চাইলে

পুরো ফাইল মুছে দিতে পারে।

কিন্তু আমার শরীরের মেমোরিতে

তোমার নামের ব্যাকআপ এখনও বেঁচে আছে,

যার স্টোরেজ প্রতিদিনের হাসি থেকে কেটে নেওয়া।

                                                                                                                             

 

খসড়াধ্বনি: সম্পর্ক শেষ হলে কি তার অস্তিত্বও শেষ হয়, নাকি শুধু নতুন তথ্য যোগ হওয়া বন্ধ হয়?


শেয়ার করুন

মন্তব্য করুন