ঘোর বরষায় তার ভরসায়
দিবস যামিনী কাটে,
তার প্রেম মনে বসি সযতনে
বাঁধানো পুকুর ঘাটে!
তার আঁখি তারা দেখে মাতোয়ারা
কাঁদে এ হৃদয় মোর,
তার সুধা চুমে অচেতন ঘুমে
রাত শেষে আসে ভোর।
সেযে মধুছন্দা মম মনানন্দা
যৌবন রূপ রাশি!
মধুর যামিনী শোভিত চাঁদিনী
উঠি পুলকে বিকাশি!
