ভালোবাসার ইতিহাস
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

তোমায় ভালোবাসি 

খুব ভালোবাসি 

খুব….।

তোমায় ভালোবাসব 

আরও ভালোবাসব

আরও….।

তোমায় এমন ভালোবাসতে চাই 

এমন ভালোবাসতে

যে এই পৃথিবীতে এর আগে 

কোনো প্রেমিক তার প্রেমিকাকে অত ভালোবাসেনি।

আমরা চিরকাল বেঁচে থাকব না 

কিন্তু ভালোবাসার ইতিহাসে অমর হয়ে থাকব।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী 

১১/৮/২০২৬


শেয়ার করুন

মন্তব্য করুন