বৃক্ষে ফুটেছে নতুন পুষ্প নব্য হে জোয়ান, লঙ্ঘিতে হলে মহা গিরিপথ আসিবেই তোফান। বিপদের হাঁক দিয়েছে ডাক করিতেছে সন্ধান, দুর্গম রাহ কালচে আলো— পাড়ি দিয়ো …
বিস্তারিত »মোঃ আবু আইয়ুব আনছারী আনহার
আমি মোঃ আবু আইয়ুব আনছারী আনহার— শব্দ আমার নেশা, কবিতা আমার ধ্যান, জ্ঞান আমার সাধনা। আমি ২০০৬ সালের ১০ সেপ্টেম্বর সিলেট বিভাগে জন্মগ্রহণ করেছি। আমি কেবল কবিতা লিখি না, আমি হৃদয়ের কথা ছন্দে বাঁধি, আত্মার আবেগ ভাষায় ছুঁইয়ে দিই।জন্ম থেকে এক তীব্র আলো খুঁজে চলেছি— যে আলো আসে জ্ঞানের দীপ্তি থেকে, আল্লাহর রহমত থেকে, আর মানবতার ছায়া থেকে।
আমি বিশ্বাস করি— শব্দের মতো শক্তিশালী কিছু নেই, আর চিন্তার মতো মুক্ত কিছু নেই।
তাই আমি কবিতার কলমে আঁকি আকাশ, ব্যথা, ভালোবাসা, ইতিহাস আর আত্মদর্শন।আমার শিক্ষা জীবন দুটি ধারায় বিভক্ত—
একদিকে কওমি মাদ্রাসার দারসে নিসাব পদ্ধতিতে আমি অর্জন করতেছি দ্বীনের গভীর জ্ঞান; বর্তমানে আমি আলিম পরীক্ষার্থী ও ভবিষ্যতে দাওরায়ে হাদীস অধ্যয়ন করবো ইনশাআল্লাহ।
অন্যদিকে সাধারণ শিক্ষায় আমি মানবিক শাখার একজন শিক্ষার্থী, যেখানে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা ও ইংরেজি সাহিত্যের প্রতি রয়েছে গভীর অনুরাগ।কিন্তু এখানেই থেমে থাকিনি—
আমি বিজ্ঞানকে ভালোবাসি। চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞান, অণুবিজ্ঞান— সবকিছুতেই আমার কৌতূহল।
আমি নিজেকে প্রস্তুত করছি, যেন ব্যক্তিগতভাবে মেডিকেল সায়েন্স অধ্যয়ন করে জ্ঞানের এক স্বতন্ত্র সৌধ গড়ে তুলতে পারি।আমি মনে করি,“একজন কবি শুধু প্রেমিক নন,
তিনি এক সৈনিক, এক সাধক, এক চিন্তক—
যিনি সমাজ, সভ্যতা ও আত্মার ভেতর আলো জ্বালাতে চান।”আমার কবিতাগুলোতে আমি তুলে ধরতে চাই—
আল্লাহপ্রেম, রসূলপ্রেম, নিপীড়িত মানুষের ব্যথা, প্রেমের গভীরতা, জীবনের অনিত্যতা এবং আত্মার আলো।আমি একদিন কবিতার ভুবন পেরিয়ে
জ্ঞানের প্রতিটি শাখায় ছড়িয়ে দিতে চাই ভালোবাসার দীপ্ত আলো।
আমি হতে চাই— তোমার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে থাকা এক কবি,
যার শব্দে তুমি নিজেকে খুঁজে পাও। পরিশেষে একটি অনুকাব্য দিয়ে ইতি টানছি- “হৃদকমলে স্বপ্নঢানা দেয় যে উঁকি ঝুকি,
পড়তে শিখতে লিখতে আমি খুব যে ভালোবাসি।”