ছড়া।। খোকা যাবে বইমেলায়
- জয়সেন চাকমা

শেয়ার করুন

খোকা যাবে বইমেলায়,

সে যে ধরল বায়না,

সাজছে সে নতুন জামায়,

সামনে ধরে আয়না।

 

বলল মাকে, কিনবে সে

নানান ছড়ার বই,

নিয়ে গেলে বইমেলায়

করবে না আর হৈচৈ।

ধরন: শিশুতোষ ছড়া

রচনাকাল: ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ


শেয়ার করুন

মন্তব্য করুন