তুমি ভালোবাসলে বলেই
- অর্ঘ্যদীপ চক্রবর্তী

শেয়ার করুন

তুমি ভালোবাসলে বলেই
রজনীকান্তের মিষ্টি আলো
আমরা গায়ে মাখলাম একসাথে।

তুমি ভালোবাসলে বলেই
আমাদের নতুন ক’রে জীবন শুরু হ’ল,
আমাদের নতুন ক’রে পথচলা শুরু হ’ল।

তুমি ভালোবাসলে বলেই
আমার কবি প্রতিভা সৃষ্টি হ’ল,
কবিতা লিখতে শুরু করলাম — সবই তোমার জন্য সম্ভব হ’ল।

তুমি ভালোবাসলে বলেই
ভালো ক’রে দিন কাটাতে শুরু করলাম।

তুমি ভালোবাসলে বলেই
আর বুঝতে হ’ল না
ভালোবাসা না পেলে কত ক্লেশ পেতে হয়।

তুমি ভালোবাসলে বলেই
আমার মরুস্থলী জীবন
এখন ফুলের বাগানে পরিণত হয়েছে।

তুমি ভালোবাসলে বলেই
নিজের হাতে গাঁথা ফুলের মালা
তোমার খোঁপায় পরিয়ে দিলাম।

তুমি ভালোবাসলে বলেই
তোমার সঙ্গে থেকে সুন্দর ক’রে সময় কাটাতে লাগলাম,
না হলে সময়গুলো আমার একা কেটে যাচ্ছিল,
বৃথা কেটে যাচ্ছিল।

তুমি ভালোবাসলে বলেই
আমার হৃদয় কথা বলতে শুরু করল —- কত কথা —- তোমাকে আরো কতরকম ভাবে ভালোবাসা যায় —- এমন আরও কত কথা।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৭/৩/২০২৬


শেয়ার করুন

মন্তব্য করুন