আমার জীবন থেকে সবকিছু চলে যাক
দিন, রাত, মাস, বছর….
গ্ৰীষ্ণ, বর্ষা, বসন্ত….
সবকিছুই চলে যাক….
আমার ভালো থাকা, মন্দ থাকা,
সুখে থাকা, দুঃখে থাকা….
সব চলে যাক….সব চলে যাক
আমি সব হারাতে রাজি
শুধুমাত্র তোমাকে হারাতে চাই না
আর সবকিছু চলে যাক….
গাড়ি, বাড়ি, টাকা-পয়সা, খ্যাতি, সম্মান….
আমার জীবনে এসবের কোনো মূল্য নেই….
আমি সব ছেড়ে তোমাকেই চাই।
সবকিছুই শেষ হয়ে যাক
সবকিছুই….
তাতেও ক্ষতি নেই আমার
শুধু তোমাকেই রেখে দিতে চাই,
শুধু তোমাকেই আগলে রেখে দিতে চাই,
শুধু তোমাকেই বুকে জড়িয়ে ধরে রাখতে চাই,
শুধু তোমার হৃদয় আর আমার হৃদয় এক করে রাখতে চাই।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/৯/২০২৬