তোমার জন্য
-

শেয়ার করুন

তোমার জন্য একটা সকাল বসন্ত সকাল আদুরে রোদ্দুর দক্ষিণা বাতাস মনের ঘরে খুশির ছোঁয়ায় ভরপুর, তোমার জন্য নিঝুম দুপুর চিলেকোঠার ঘরে রূপকথার গল্প লিখে চলে, তোমাকে কাছে পেলে শোনাবে বলে তোমার জন্য একটা বিকেল ভীষণ ভালো লাগা কমলা রোদ্দুর অপেক্ষা।

 

সব ক্লান্তি ভুলে যাবো যখন হবে দুই জনের দেখা।

 

তোমার জন্য একটা সন্ধ্যা ভীষণ জমজমাট মনে ইচ্ছেমত ঘোরা ফেরা তোমার জন্য একটা নির্জন রাত গল্প, স্বপ্ন, আর খুনসুটিতে ভরা।

 

 


শেয়ার করুন

মন্তব্য করুন