প্রেমবন্ধনা-বিপ্লব চন্দ্র দত্ত
-

শেয়ার করুন

ঘোর বরষায়           তার ভরসায়

         দিবস যামিনী কাটে,

তার প্রেম মনে         বসি সযতনে

        বাঁধানো পুকুর ঘাটে!

তার আঁখি তারা   দেখে মাতোয়ারা

        কাঁদে এ হৃদয় মোর,

তার সুধা চুমে         অচেতন ঘুমে

        রাত শেষে আসে ভোর।

সেযে মধুছন্দা         মম মনানন্দা

            যৌবন রূপ রাশি!

মধুর যামিনী       শোভিত চাঁদিনী

         উঠি পুলকে বিকাশি!

 


শেয়ার করুন

মন্তব্য করুন