বসন্তের রঙ্গ
- সোহন ঘোষ

শেয়ার করুন

 বসন্তের রঙ্গ

ভরেছে তোমার হৃদয়ের প্রান্তর আজ নতুন সবুজ ঘাসে,

পুরনো ছন্দে গিয়ে মাথা ঠেকাই ধুলো-মাখা এক ইতিহাসে।

 

ছোট ছোট আমার ধ্রুব ঘাস, অবহেলায় মাটির বুকে।

পৃথিবীর ভালো-মন্দ বিচার করি, ঘোলাটে অশ্রু-চোখে।

 

পদ্মের ওপর দাঁড়িয়ে, পদ্ম খুঁজি; না খুঁজে পেয়ে গোলাপ খুঁজি।

হাতড়ে হাতড়ে ধুতুরাকে গোলাপ ভেবে, নিজের সাথে নিজে যুঝি।

 

হঠাৎ এক বসন্তে কেশবতীর পরশে, ধূসর চশমা যায় গলে।

বেনীআসহকলা’র রঙ্গ দেখে, ধুলো-মাখা ইতিহাস যায় ভুলে।

 

ডানে পদ্ম, বামে গোলাপ, সেই ভ্রান্তিকর চশমা পায়ের তলায়,

আমার হৃদয়ের প্রান্তরে নতুন ধ্রুব ঘাসের চারা জন্মায়।

 

আলো-ছায়া বরণ করে, হাতে হাত রেখে এগিয়ে চলি—

কালবৈশাখী, সুনামি উপেক্ষা করে; রাজপথ কিংবা সরু গলি।

 

🖨️ ০১ বৈশাখ ১৪৩৩


শেয়ার করুন

মন্তব্য করুন